থামুন! এই পোস্টটি আপনার জন্য— ছোট থেকে বড় সবারই যে সম্পর্কে জানা জরুরী—

Advertisement

 


থামুন! এই পোস্টটি আপনার জন্য—

ছোট থেকে বড় সবারই যে সম্পর্কে জানা জরুরী—

‘হুরমতে মুসাহারাত’ সংক্রান্ত জরুরী মাসায়েল—


📌 অনেকেই আমাদের প্রশ্ন করেন—

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞

১। মা+সন্তান শারীরিক সম্পর্ক করলে হুরমতে মুসাহারাত হবে কিনা?

২। দুলাভাই+শালিকা শারীরিক সম্পর্ক করলে হুরমতে মুসাহারাত হবে কিনা?

৩। আপন ভাই+বোন শারীরিক সম্পর্ক করলে হুরমতে মুসাহারাত হবে কিনা?

আশাকরি এটা পড়লে সকলেই উত্তর পেয়ে যাবেন।


সমাজে এমন কিছু জিনিস প্রচলিত আছে, যা আমাদের অজান্তেই দুনিয়া ও আখেরাত বরবাদ করে চলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘হুরমতে মুসাহারাত’। যার কারণে স্ত্রী চিরতরে কেয়ামত পর্যন্ত হারাম হয়ে যায়। চলুন, এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসয়ালা জেনে নেয়া যাক—


🪧 মাসআলা – ১

————————•••

ইসলামী বিধান মতে, কোনো বাবা নিজ কন্যার সাথে যিনা করলে বা কামভাব নিয়ে উত্তেজনার সাথে কাপুড়ের আবরণ ছাড়া স্পর্শ করলে নিজ স্ত্রী তথা ওই মেয়ের মায়ের সাথে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং স্ত্রী তার জন্যে চিরতরে হারাম হয়ে যায়।

তাই কন্যা বালেগা হবার নিকটবর্তী (সাধারণত ৮+ বছর) হয়ে গেলে তাকে স্পর্শ করার ক্ষেত্রে পিতার এবং ছেলে বালেগ (সাধারণত ১১+ বছর) হয়ে গেলে তাকে স্পর্শ করার ক্ষেত্রে মায়ের খুবই সর্তক থাকা উচিৎ।


🪧 মাসআলা – ২

————————•••

১ নং মাসআলাটি ছিল পিতা-মাতার দিক থেকে। একই কাজ যদি সন্তানের দিক থেকে হয় তবুও পিতা মাতার বিবাহ ভেঙ্গে পরস্পর চিরতরে হারাম হয়ে যাবে। কাজেই মা-কে স্পর্শ করার ক্ষেত্রে পুত্র ও বাবাকে স্পর্শ করার ক্ষেত্রে কন্যার খুব সতর্কতা আবশ্যক।


🪧 মাসআলা – ৩

————————•••

উপরোক্ত দুটি মাসআলার মতই শ্বশুর কর্তৃক পুত্রবধূ এবং শাশুড়ি কর্তৃক জামাইকে স্পর্শ করার বিধান। অর্থাৎ শর্তগুলি পাওয়া গেলে স্বামী স্ত্রী পরস্পর হারাম হয়ে যাবে।


🪧 মাসআলা – ৪

————————•••

যদি কোন পুরুষ কোন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয় অথবা কামভাব নিয়ে আবরণহীন তাকে স্পর্শ করে অথবা কামভাব সহকারে মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরাংশে তাকায় অথবা নারী পুরুষের লজ্জাস্থানে তাকায় তাহলে ঐ পুরুষের জন্য ওই মহিলার মা এবং মেয়ে সম্পূর্ণ হারাম হয়ে যায়। আর যদি সেই ব্যক্তি পূর্ব থেকেই ঐ মহিলার মেয়েকে বিবাহ করে থাকে, তাহলে তার সেই স্ত্রী চিরতরের জন্য হারাম হয়ে যাবে।


🪧 মাসআলা – ৫

————————•••

হুরমতে মুসাহারার দ্বারা অটোমেটিক বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে স্বামী স্ত্রী পরস্পর হারাম হয়ে যায়। আর এই হারামটা সারা জীবনের জন্য বহাল থাকে। অর্থাৎ পুনরায় বিবাহের কোন উপায় আর থাকে না। কাজেই তালাকের কোন ব্যাপার স্যাপার এখানে নেই।


🪧 মাসআলা – ৬

————————••• 

যদি কোন পুরুষ ও মহিলা একে অপরকে কামভাবে সাথে স্পর্শ করে অথবা পুরুষ মহিলার লজ্জাস্থানের ভিতরে কামভাব নিয়ে দৃষ্টি দেয়, তবে তাদের প্রত্যেকের জন্য অপরের উপরের সিঁড়ি ও নিচের সিঁড়ির সকলে চিরতরে হারাম হয়ে যায়। অর্থাৎ তাদের কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আর কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলে সে চিরতরে হারাম হয়ে যাবে। একে হুরমতে মুসাহারাত বলে। [এলাউস সুনান-১১/১৩১,১৩২, রদ্দুল মুহতার-৩/৩১-৩৩]


🪧 মাসআলা – ৭

————————•••

কেউ তার শাশুড়ী বা মেয়েকে কামভাব নিয়ে স্পর্শ করলে তার স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে যায়। [রদ্দুল মুহতার ৩/৩১-৩৩]


🪧 মাসআলা – ৮

————————•••

কোন মহিলা তার ছেলে বা শ্বশুরকে কামভাবে নিয়ে স্পর্শ করলে তার স্বামী তার জন্য চিরতরে হারাম হয়ে যায়।[আদ্দুররুল মুখতার ৩/৩১-৩৩]


🪧 মাসআলা – ৯

————————•••

হুরমতে মুছাহারাত সাব্যস্ত হওয়ার জন্য কামভাব উভয়ের হওয়া শর্ত নয় বরং যে স্পর্শ করেছে বা যাকে স্পর্শ করা হচ্ছে কোন একজনের কামভাব এলেই হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবে।[রদ্দুল মুহতার ৩/৩৬]


🪧 মাসআলা – ১০

————————•••

হুরমতে মুসাহারাত সাব্যস্ত হতে হলে সরাসরি শরীরে স্পর্শ হতে হবে অথবা এমন কাপড়ের উপরে স্পর্শ হতে হবে যার উপরে শরীরের উষ্ণতা অনুভুত হয়।[আদ্দুররুল মুখতার ৩/৩১]


কাজেই পুরুষের জন্য শাশুড়ি ও মেয়ের (সাবালেগ হলে বা সাবালেগের নিকটবর্তী হলে) সাথে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন প্রয়োজন। অনুরূপভাবে মহিলার জন্য শ্বশুর ও ছেলের (সাবালক বা সাবালকের নিকটবর্তী হলে) সাথে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন একান্ত প্রয়োজন। নতুবা সামান্য ভুলের কারনে স্বামী-স্ত্রীর সম্পর্ক চিরতরে হারাম হয়ে যেতে পারে।


তালাক ছাড়াও যেসব কারণে স্বামী-স্ত্রী হারাম হয়ে যায়–

সন্তানের যেসব কারণে বাবা-মা তালাক হয়ে যায়—


❑ হুরমতে মুসাহারাত-

সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে:

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞

📌 হাত, পা বা বিভিন্ন অঙ্গের-

স্পর্শের দ্বারা হুরমতে মুসাহারাত :

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞

১) সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।


فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة

وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)


২) স্পর্শ করলে পুরুষ মহিলা যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।

পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হল গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।


وفى رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،

وفى الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى

وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)


৩) স্পর্শ করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। সেই সাথে স্পর্শ করার আগে বা শেষে, হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।


وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعبفتى

وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)


৪) স্পর্শ করার পর উদ্ভূত উত্তেজনা স্থীর হওয়ার পূর্বেই বীর্যপাত না হতে হবে। যদি উত্তেজনা হওয়ার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায়, তাহলেও নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।


وفى الدر المختار- هذا إذا لم ينزل فلو أنزل مع مس أو نظر فلا حرمة به بفتى

وفى رد المحتار- قوله : فلا حرمة ) لأنه بالإنزال تبين أنه غير مفض إلى الوطء هداية .

قال في العناية : ومعنى قولهم إنه لا يوجب الحرمة بالإنزال أن الحرمة عند ابتداء المس بشهوة كان حكمها موقوفا إلى أن يتبين بالإنزال ، فإن أنزل لم تثبت ، وإلا ثبت(الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/109


৫) মহিলার বয়স ৯ বছর থেকে কম না হতে হবে। আর পুরুষের বয়স ১২ বছর থেকে কম না হতে হবে। [হুরমতে মুসাহারাত-১৯]।


৬) যদি স্পর্শকারী মহিলা হয়, আর উত্তেজনা হওয়ার দাবি করে, আর স্বামীর এ ব্যাপারে প্রবল ধারণা হয় যে, স্ত্রী সত্য বলছে, বা স্পর্শকারী পুরুষ হয় ও উত্তেজনার দাবি করে, তাহলেও তার সংবাদের উপর স্বামীর প্রবল ধারণা হয় যে, লোকটি সত্য বলছে, তাহলে নিষিদ্ধতা প্রমাণিত হবে নতুবা নয়। কেননা স্ত্রী এ দাবি করার মাধ্যমে স্বামী থেকে বাঁচতে চাচ্ছে, তাই স্বামীর সত্যায়ন জরুরী, তাছাড়া যদি দুই জন সাক্ষী সাক্ষ্য দেয় যে, স্পর্শ করার সময় উত্তেজনা ছিল তাহলে স্বামীর সত্যায়নের কোন প্রয়োজন নেই। {ইমদাদুল ফাতওয়া-২/৩২০, হুরমতে মুসাহারাত-১৯}।


▪️এই নিয়মের ভিত্তিতে একটা মাসয়ালাঃ

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞

আপন মেয়েকে বাবা যদি সাহওয়াতের সাথে স্পর্শ করে এবং তার উষ্ণতা অনুভব করে তাহলে মেয়ে মা (বউ) মেয়ের বাবার জন্য হারাম হয়ে যাবে। (আদ-দুররুল মুখতার 4/112, ফাতাওয়া হিন্দিয়া 1/340; আল বাহরুর রায়েক 3/177)


স্পর্শের দ্বারা উপরোক্ত ৬টি শর্ত পাওয়া গেলে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যাবে।


📌 চক্ষু দ্বারা দৃষ্টিপাতের দ্বারা হুরমতে মুসাহারাত :

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞

১। দৃষ্টিপাতটি হতে হবে মহিলা পুরুষের আর পুরুষ নারীর সরাসরি শরীরের দিকে। ছবি বা ভিডিও বা কারো অবয়বের পুতুল হলে হবে না।

২। দৃষ্টিটি নিবদ্ধ হতে হবে মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরাংশে। শুধু উপরের অংশ দেখার দ্বারা হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবে না। আর পুরুষের ক্ষেত্রে শুধু লজ্জাস্থান দেখার দ্বারাই হুরমত সাবেত হবে।

৩। দৃষ্টি নিবদ্ধের সময় শারিরিক উত্তেজনা অনুভূত হতে হবে। পরে বা আগে হলে হবে না।

৪। যার লজ্জাস্থান দেখছে সে জীবিত হতে হবে। মৃত হলে হুরমত সাব্যস্ত হবে না।

৫। দৃষ্টি নিবদ্ধের সাথে সাথেই বীর্যপাত না হতে হবে। বীর্যপাত হয়ে গেলে হুরমত সাব্যস্ত হবে না।

৬। মেয়ের বয়স কমপক্ষে ৯ বছর আর ছেলের বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।


দৃষ্টিপাতের দ্বারা উপরোল্লিখিত ৬টি শর্ত পাওয়া গেলেও হুরমাতে মুসাহারাত তথা বৈবাহিক সম্পর্কের দরূন আজীবন বিবাহ হারাম হওয়ার নীতি কার্যকর হবে দৃষ্টিপাতকারী পুরুষ ও মহিলার মাঝে।

আর যদি কোনো একটি শর্ত না পাওয়া যায় তাহলে হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হবে না। তবে তা কবীরা গুনাহ থেকে মুক্ত নয়।


মহান আল্লাহ পাক আমাদের সবাইকে উদ্ভূত পরিস্থিতি থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন🤲


💌 মুফতি খাইরুল ইসলাম (হাফি.) এর একটা কিতাব আছে “হুরমতে মুসাহারাত” এর উপর। যেটা পড়লে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা ভয়ান

Comments

Popular posts from this blog

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…

স্বামী-স্ত্রীর পরিচয়ে দুই বছর থাকার পর জানা গেল তারা আসলে আপন...

নারীর শরীরের ৮০% উত্তেজনা তৈরি হয় শরীরের পাঁচ ..